১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ডিবি’র অভিযানে বিদেশী পিস্তলসহ অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১৩৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধারাবাহিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে ডিবির একটি বিশেষ টিম। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সচল বিদেশি পিস্তল (৭.৬৫) ও এক রাউন্ড তাজা গুলি।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষসহ সঙ্গীয় ফোর্স ১৫ ও ১৬ জুলাই কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন, যশোরের কেশবপুর থানার সারুটিয়া গ্রামের মেহাজান গাজীর ছেলে মিন্টু গাজী (৩৬), মনিরামপুর থানার নেহালপুর গ্রামের মৃত ইজ্জত আলী দফাদারের ছেলে হাসানুর রহমান (৪০), অভয়নগর থানার বুইকারা গ্রামের নেছার আলী খাঁ এর ছেলে বিল্লাল খাঁ (৩৮), জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫), বুইকারা (ড্রাইভার পাড়া) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। হত্যাকাণ্ডের কিছুদিন পর আসামি মিন্টু গাজী একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় এক প্রভাবশালী নেতার নির্দেশে পিস্তলটি ঘুরে ঘুরে পৌঁছায় মেহেদী হাসানের কাছে।

ধৃতদের দেওয়া তথ্যে পুলিশের আরেকটি সফল অভিযান হয় বুইকারায়। সেখানকার এক বসতবাড়ির শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয় আলোচিত হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি।

Please Share This Post in Your Social Media

ডিবি’র অভিযানে বিদেশী পিস্তলসহ অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামি আটক

আপডেট: ০৭:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫