ঝিকরগাছায় জুলাই শহিদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০১:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১২৬

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় জুলাই শহিদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই (বুধবার) সকাল ১০টায় উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। জুলাই এর পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এখন এই দেশটাকে নতুন করে সাজাতে হবে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ, ঝিকরগাছা পল্লী বিদুৎ এর ডিজিএম গোলাম কাদের, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি জাফর ইকবাল, সহ প্রচার সম্পাদক ইনকিয়াদ আহম্মেদ রাফিন, সদস্য তৌহিদুজ্জামান তৌহিদ, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন হোসেন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর ব্যাক্তিবর্গ।
















