০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৬৪

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আজ শুক্রবার হিজরি ১৪৪৬ সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে সৌদি আরবের মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন” চাঁদ দেখতে পাওয়ার খবর দেয়।

জানা গেছে, সৌদি আরবে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘলা ছিল। এতে করে সেখান থেকে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে।

কিন্তু সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের কাছের আকাশ কিছুটা পরিস্কার ছিল। সেখানে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয়। বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

এর আগে, স্থানীয় সময় দুপুরে সাধারণ মানুষকে খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখার আহ্বান জানানো হয়। ওই সময় বলা হয়, কেউ যদি চাঁদ দেখে থাকেন তিনি যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন।

এদিকে, এ বছর বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে রমজান শুরু হবে। এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি।

অপরদিকে, আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।

Please Share This Post in Your Social Media

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

আপডেট: ১১:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫