১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বেনাপোল সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৫৮

আব্দুল্লাহ আল-মামুন : যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য আটক হয়েছে। গত ১-লা জানুয়ারি হতে ৩১ জানুয়ারি-২০২৫ পর্যন্ত ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এ পণ্য সামগ্রী আটক করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত চোরাকারবারি কর্তৃক ভারতীয় মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করে নিয়ে আসছে। এতে, দেশীয় শিল্প মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। যেকারণে দেশের রাজস্ব ফাঁকি রোধ ও পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দাসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, আইসিপি, শাহজাদপুর, কাশিপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রী-পিছ, তৈরী পোশাক, ঔষধ, মলম, কীটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ২ কোটি ৯৪ লক্ষ ৯০ হাজার ৫৫৬ টাকা।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক

আপডেট: ০৯:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫