শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের শার্শায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর-২০২৬) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভার সমাপনী বক্তব্য দেন সভাপতি ইউএনও ফজলে ওয়াহিদ।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর শার্শা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দেবাশীষ কুমার ভট্টাচার্য্য, উপজেলা বন কর্মকর্তা মো. আরিফুল আলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব শাহরিয়ার।
এ ছাড়া শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আনছার আলী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ৪০ জন বীর মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





















