বাঘারপাড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস “
- আপডেট: ০৪:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) :
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে এই উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), গণ-অধিকার ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা: ইশরাত জাহান মিশু, একাডেমিক সুপারভাইজার মোঃ অহিদুর রহমান, গণ-অধিকার ফাউন্ডেশনের পরিচালক ইকরামুল হক মিঠু, পিএফজির সদস্য দিলরুবা পারভীন, বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান হাফিজ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগন।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশ ও সমাজের উন্নয়নে যুবকদের ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।











