০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

এইচএসসি ফলাফলে শিবগঞ্জে টানা ১৬ বারের মতো শীর্ষে পুখুরিয়া মহিলা কলেজ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৫৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ এইচএসসি ফলাফলে শিবগঞ্জে টানা ১৬ বারের মতো শীর্ষে পুখুরিয়া মহিলা কলেজ।

এইচএসসি পরীক্ষা ২০২৬ সালের প্রকাশিত ফলাফলে উপজেলায় টানা ১৬ বারের মতো শীর্ষে থেকে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া মহিলা কলেজ। টানা ১৬ বারের মতো পাশের হারে প্রথম স্থান অধিকার করে উপজেলায় শীর্ষে অবস্থান করেছে প্রতিষ্ঠানটি।

কলেজটির মোট পাশের হার ৮৩.৩৩ শতাংশ, যা এ বছর উপজেলার মধ্যে সর্বোচ্চ। এবছর এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ১৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৩০ জন উত্তীর্ণ হয়েছে যার মধ্যে জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে ৪ জন। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভালো ফলাফল ধরে রাখায় পুখুরিয়া মহিলা কলেজ এখন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।
কলেজটির শিক্ষকবৃন্দের আন্তরিক পরিশ্রম, এবং ছাত্রছাত্রীদের অধ্যবসায়ের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষার মান উন্নয়নে কলেজ প্রশাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা, নিয়মিত ক্লাস-পরীক্ষা, শিক্ষকদের নিবিড় তদারকি ও অভিভাবকদের সহযোগিতা এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন তারা।

কলেজটির অধ্যক্ষ মোঃ আব্দুর রাকিব বলেন, এই ফলাফল শুধু পুখুরিয়া মহিলা কলেজের নয়, বরং পুরো এলাকার সম্মানের বিষয়। আমরা শিক্ষার মান বজায় রাখতে ও আরও উন্নত করতে সবসময় সচেষ্ট থাকবো।
প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের শিক্ষক প্রভাষক মামুন উর রশিদ জানান শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ফলাফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গণে আনন্দ ও উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীদের।

এদিকে ৫০.৬৭ শতাংশ পাশের হার নিয়ে উপজেলায় ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে আদিনা ফজলুল হক সরকারি কলেজ এবং ৩৮.৫৫ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিনোদপুর ডিগ্রী কলেজ।

Please Share This Post in Your Social Media

এইচএসসি ফলাফলে শিবগঞ্জে টানা ১৬ বারের মতো শীর্ষে পুখুরিয়া মহিলা কলেজ

আপডেট: ১০:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬