মরহুম বিএনপি নেতা রফিকুল ইসলাম সুজার কবর জিয়ারত, পরিবারের পাশে উপজেলা বিএনপি
- আপডেট: ১১:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (কন্দর্পপুর) সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মরহুম রফিকুল ইসলাম সুজার কবর জিয়ারত করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেলে কন্দর্পপুরে মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন আবুল হাসান জহির।
তিনি বলেন, মরহুম রফিকুল ইসলাম সুজা দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের প্রতি তাঁর অবদান নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি আহাম্মাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, বিএনপি নেতা মিজানুর রহমান, আতিয়ার রহমান দুলু, মিজানুর রহমান (পুলিশ মিজান), শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দীন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম ও বাকী বিল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজবুল ইসলাম সাদ্দামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





















