১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / ১১

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন বাসের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরো একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ জনের মৃত্যু

আপডেট: ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬