০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় উইনিক্স সিরাপ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (০৯ মে) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়। আটককৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় উইনিক্স সিরাপ আটক

আপডেট: ১২:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬