১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

যশোরে আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের আলোচিত আলমগীর হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারের পর আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্র জানায়, গত ৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা প্রায় ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়ালের পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে আলমগীর হোসেন (৫৫) মোটরসাইকেলে পৌঁছালে আগে থেকে অনুসরণ করা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তদন্তে নেমে ডিবি যশোরের এসআই অলক কুমার দে পিপিএমের নেতৃত্বে একটি চৌকস দল আগে হত্যাকাণ্ডের মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০), মনিরুল ইসলাম (২৮)সহ পাঁচজনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ৩টা ১০ মিনিটে শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার গুরুত্বপূর্ণ আসামি রাকিব ওরফে ভাইপো রাকিবকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাকিব যশোর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ মোট ২৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত রাকিব যশোর শহরের শংকরপুর এলাকার কাজি তৌহিদ হোসেনের ছেলে। তাকে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) আদালতে পাঠানো হলে তিনি নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

Please Share This Post in Your Social Media

যশোরে আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ গ্রেফতার

আপডেট: ১১:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬