১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল স্পিরিটসহ গ্রেফতার-৩

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্তবর্তী চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভ্যানও জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ মে ২০২৬) রাত পৌনে ৮টার দিকে চৌগাছা পৌরসভার ব্র্যাকপাড়া গ্রামের বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর সড়ক থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)। তাদের বাড়ি চৌগাছা থানার সরদারপাড়া এলাকায়। নান্টু সরদারের পিতা কার্তিক সরদার এবং রানা ও সোহেল সরদারের পিতা দশরত সরদার।

পুলিশ জানায়, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই মো. গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই তিনজনকে একটি ভ্যানযোগে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিট পরিবহনের সময় আটক করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনূর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, রেক্টিফাইড স্পিরিট হলো প্রায় ৯৫.৬% ইথানল এবং ৪.৪% পানির একটি অত্যন্ত ঘনীভূত মিশ্রণ, যা বারবার পাতন (Rectification) প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এটি মূলত শিল্পকারখানায় দ্রাবক, গবেষণাগারে জীবাণুনাশক, এবং ওষুধ ও পারফিউম তৈরিতে ব্যবহৃত একটি উচ্চমানের অ্যালকোহল। এটি পানের অযোগ্য।

লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ী বা প্রতিষ্ঠান ছাড়া সাধারণ ব্যক্তি কর্তৃক এটি পরিবহন করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় অবৈধ।

যেহেতু এটি উচ্চমাত্রার অ্যালকোহল, তাই এর অপব্যবহার রোধে সরকার এর উৎপাদন, পরিবহন, এবং বিক্রিতে কঠোর নজরদারি করে।

Please Share This Post in Your Social Media

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল স্পিরিটসহ গ্রেফতার-৩

আপডেট: ১১:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬