০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ঝিকরগাছার গাজীর দরগাহ ফিলিং স্টেশনে আগুন, গুরুতর দগ্ধ ইসমাইল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • /

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকায় অবস্থিত মেসার্স দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়েছেন ইসমাইল (পিতা: আমিনুর রহমান)। তিনি যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা।

জানা গেছে, গতকাল ৪ মে ২০২৬ বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডিপো থেকে আসা একটি তেলবাহী গাড়ি থেকে তেল নামানোর সময় অসতর্কতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত ইসমাইল দগ্ধ হন।

ফিলিং স্টেশনের ম্যানেজার মোজাহার জানান, আগুন লাগার পরপরই স্টেশনের অন্যান্য কর্মচারীরা দ্রুত ইসমাইলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

বর্তমানে ইসমাইল ঢাকার বিশেষায়িত বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তার শ্বাসনালী এখনো ক্ষতিগ্রস্ত হয়নি, যা কিছুটা আশাব্যঞ্জক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইসমাইলের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও স্বজনরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছার গাজীর দরগাহ ফিলিং স্টেশনে আগুন, গুরুতর দগ্ধ ইসমাইল

আপডেট: ০৪:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬