শার্শায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার, একজন পলাতক
- আপডেট: ০৯:৪১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৪ মে ২০২৬) রাত ১১টা ০৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার সালতা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন শার্শা থানার এসআই মোঃ আনিসুর রহমান ও এএসআই মোঃ জহুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম।
অভিযানে আটককৃত দুইজন হলেন যশোরের শার্শা থানার নিজামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ১) মোঃ মিনানুর রহমান (২২) এবং শ্রীকোনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ২) মোঃ তুষার ইমরান (২১)।
গ্রেফতারকৃত মোঃ মিনানুর রহমানের কাছ থেকে ৩ পিস এবং মোঃ তুষার ইমরানের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




















