বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন নির্বাচন জমে উঠেছে
- আপডেট: ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ২

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ১৩ মে ২০২৬, বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন।
এই নির্বাচনে সবুর-সাজেদুর প্যানেলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সাংবাদিক এবং মেসার্স নূর এন্টারপ্রাইজের প্রতিনিধি মো: সাজেদুর রহমান।
তিনি ‘সবুর-সাজেদুর ঐক্য পরিষদ’ থেকে ‘মই’ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী প্রচারণায় তিনি এখন ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি এসোসিয়েশনের উন্নয়ন এবং সদস্যদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
সাজেদুর রহমান তার নির্বাচনী স্লোগান হিসেবে বেছে নিয়েছেন— “ভোট হলো অধিকার, নির্বাচনই আমাদের অঙ্গীকার”। তিনি বিশ্বাস করেন, একটি স্বচ্ছ ও সুসংগঠিত এসোসিয়েশন গড়ার লক্ষ্যে সাধারণ সদস্যদের মহামূল্যবান ভোট তাকে জয়ী করবে।
নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, “আমি সবসময় সাধারণ স্টাফদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সাংবাদিকতা এবং পেশাগত কাজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এই এসোসিয়েশনকে আরও আধুনিক ও শক্তিশালী করতে চাই। ইনশাআল্লাহ, ১৩ মে ‘মই’ মার্কায় ভোট দিয়ে ভোটাররা আমাকে জয়যুক্ত করবেন।”
উল্লেখ্য যে, আগামী ১৩ মে সকাল থেকে বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবুর-সাজেদুর ঐক্য পরিষদের সমর্থনে ইতিমধ্যে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।




















