০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদক : দেশের নতুন মন্ত্রিসভার সদস্যেদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব এ এস এম ইবনুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে মন্ত্রিসভার সদস্যদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্ভাব্য ৫০ সদস্যের মন্ত্রিসভা ধরে প্রাথমিক নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আসন্ন মন্ত্রিসভা এই সংখ্যার চেয়ে কিছুটা কম হতে পারে অথবা পূর্ণ ৫০ সদস্য নিয়েই গঠিত হতে পারে বলে আলোচনা রয়েছে। রাজনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার চূড়ান্ত আকার এখনো নির্ধারিত হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়, আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার (৫০ জন) সদস্যদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার (প্রোটেকশন) বরাবর।

Please Share This Post in Your Social Media

মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

আপডেট: ০২:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬