০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপের নির্দেশ ইসির

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ৮৬

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার নির্বাচন ভবনে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সভায় জানানো হয়, নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিম এবং রিটার্নিং কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। এর আগের আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভাগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হলেও মাঠপর্যায়ে সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় কমিশন উদ্বেগ প্রকাশ করে। এ অবস্থায় দ্রুত ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত তৎপরতা আরও জোরদার করা হবে এবং এ বিষয়ে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করা হবে।

এছাড়া গতকাল রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন মান্নাসহ ৫৮ প্রার্থী। এ নিয়ে মোট প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন। গতকাল নির্বাচন ভবনে অডিটরিয়ামে আয়োজিত শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান। এদিন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানিতে সাতটি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। আজ সোমবার ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

Please Share This Post in Your Social Media

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপের নির্দেশ ইসির

আপডেট: ০৯:১৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬