০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

গাজীপুরে টিনশেড কলোনিতে আগুন, ১০০ ঘর ছাই

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১০১

বুলবুল খান, গাজীপুর থেকে : গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে কলোনি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি টিনসেড কলোনির প্রায় ১০০টি রুম পুড়ে গেছে। বুধবার বিকালে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার বিকাল ৫টার দিকে রুমেল পাঠানের টিনসেড কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধি থাকায় মুহুর্তের মধ্যে আশেপাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুনের নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বাড়ির মালিক রুমেল পাঠান জানান, টিনসেডের একটি কলোনির ১০০টি রুম সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কোনও রুমের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

শাহ আলম নামে এক পোশাক শ্রমিক বলেন, আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই। কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম এ বিষয়ে জানান, খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস দল।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে টিনশেড কলোনিতে আগুন, ১০০ ঘর ছাই

আপডেট: ১১:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫