শিরোনাম:
বাঘরপাড়ায় আ.লীগ নেতা (ভোলা) আটক
নিউজ ডেস্ক
- আপডেট: ০৫:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১৩২

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) ঃ যশোরের
বাঘারপাড়ায় বিস্ফোরক আইনের মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ নভেম্বর সকালে বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপাড়া এলাকার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে ।
জানা গেছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবকদল নেতা খোকন লস্কর বাদী হয়ে আওয়ামী লীগের ৩০৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। এই মামলায় ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রা চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে। এতে ভোলা ছিলেন ৫ নম্বর আসামি।
থানা সূত্র বলেছে, আটক ভোলা, উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।




























