চুনারুঘাট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ফ্রি-ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৯০

মীর জুবাইর আলমঃ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের নিজ গ্রামের বাড়িতে উসমানপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে ১০ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ: সোমবার সকাল ১০ ঘটিকার সময় ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ভেটেরিনারি ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি উপস্থিত হয়ে উদ্বোধন করেন ড. আবু জাফর মোঃ ফেরদৌস পরিচালক, বিভাগীয় পরিচালক প্রাণিসম্পদ দপ্তর, সিলেট। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডা. মোঃ আবদুল কাদের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ দপ্তর, হবিগঞ্জ।
গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ আলী মেম্বার সেলিম আহমেদ সুনাই মিয়া, বাবুল মেম্বার ডাঃ আব্দুর রুপ, তাহির মিয়া, বাবর মিয়া আব্দাল মিয়া সহ সচিব আবু তাহের মুহাম্মদ জাবের মিয়ার আত্মীয়স্বজনসহ এলাকার গম্যমান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চুনারুঘাট, হবিগঞ্জ।





















