০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জেলা পরিষদের সাবেক সদস্য ও আ. লীগ নেতা আব্দুর রউফ মোল্যা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০

নওয়াপাড়া অফিস : নাশকতার মামলায় যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যা (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রউফ মোল্যা অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যা ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় ১৬৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। গত ১০ ডিসেম্বর মামলাটি দায়ের করেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের লুৎফর রহমানের ছেলে বিএনপি নেতা জোবায়ের হোসেন। যার মামলা নম্বর-৭। সেই মামলার এজারহারনামীয় আসামি ছিলেন আব্দুর রউফ মোল্যা।

এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, নাশকতার মামলায় এজারহারনামীয় পলাতক আসামি আব্দুর রউফ মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের পওে তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জেলা পরিষদের সাবেক সদস্য ও আ. লীগ নেতা আব্দুর রউফ মোল্যা গ্রেপ্তার

আপডেট: ১১:৫৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫