০২:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বিজেপিতে চাকরি পেল বেরা কাটায় ঝুলানো ফেলানির ছোট ভাই আরফান হোসেন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯৩

নিজস্ব প্রতিবেদকঃ ২০১১সালের ৭জানুয়ারি বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিসিএফ) গুলি করে মেরে তারকাটায় ঝুলিয়ে রাখা ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিপি)-তে চাকরি পেল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১৫ ব্যাটালিয়নের লালমনিরহাট সদর দফতরে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র প্রদান করেন।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। ফেলানীর ছোট ভাই ব্যাটালিয়নে অনুষ্ঠিত বিজিবি নিয়োগ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আগামীকাল ১৯ সেপ্টেম্বর তিনি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবেন। আমরা আশা করি, প্রশিক্ষণ শেষ করে তিনি একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে বিজিবি সর্বদা সীমান্তে অত্যন্ত সতর্ক ও সচেষ্ট রয়েছে।’

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। সীমান্তে হত্যার সেই মর্মস্পর্শী দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফেলানীর পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

ফেলানীর ছোট ভাইয়ের এই নিয়োগ যেন দীর্ঘদিনের এক চাপা বেদনার মাঝে আশার দীপ্তি এনে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজেপিতে চাকরি পেল বেরা কাটায় ঝুলানো ফেলানির ছোট ভাই আরফান হোসেন

আপডেট: ০৫:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫