০২:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

চীনে গেলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ১৮৭

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীন গেছেন।

বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।

তিন দিনের এই সফর শেষে আগামী ২৭ আগস্ট ঢাকায় ফিরবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

Please Share This Post in Your Social Media

চীনে গেলেন সেনাপ্রধান

আপডেট: ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫