০২:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ১১৯

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে তাদের সম্পদের বিবরণী চেয়েছে দুদক।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের তথ্যানুসন্ধান শেষে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা কর্মকর্তাদের বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পত্তি দখল ও মালিকানা অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক।

দুদক জানায়, সম্পদের বিবরণী চাওয়া কর্মকর্তারা হলেন- সদস্য মো. লুৎফুল আজিম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন, রেলওয়ে কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, কর অঞ্চল ১৬-এর উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, কর অঞ্চল ৮-এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, কর অঞ্চল ১৬-এর উপকর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার মো. মামুন মিয়া, গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কমিশনার সাহেলা সিদ্দিক, কর আপিলেট ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ এবং কর অঞ্চল ৩-এর কর কমিশনার এম এম ফজলুল হক।

Please Share This Post in Your Social Media

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক

আপডেট: ১১:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫