০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

রাজশাহীতে ঋণের দায়ে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / ১৭১

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় ঋণের দায়ে একই পরিবারের চারজন আত্মহত্যা করেছেন। নিহত চারজনের মরদেহ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে পবার বামুনশিকড় এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।

নিহতের শ্বশুর আবদুল মালেক বলেন, মনিরুল ইসলাম কৃষি কাজ করতেন। জানা মতে তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এর মধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মানসিক হতাশাগ্রস্থ ও ঋণের জন্য এই ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

রাজশাহীতে ঋণের দায়ে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা

আপডেট: ০২:১৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫