০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

আদাবরে বাসে আগুন দেবার চেষ্টা করছিল যুবক, অতঃপর…

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ১৩৪

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সুনিবিড় হাউজিং এলাকার নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমিনুর রহমান ওরফে আমিন। ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে।

আদাবর থানা পুলিশ জানায়, ভোরে আমিনুরসহ কয়েকজন মোটরসাইকেলে করে এসে বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালান। স্থানীয় লোকজন তা দেখে ফেললে আমিনুরকে আটক করে বেধড়ক মারধর করেন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমিনুরকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে নিউরোসায়েন্স হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে সকাল ১১টায় তাকে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আদাবরে বাসে আগুন দেবার চেষ্টা করছিল যুবক, অতঃপর…

আপডেট: ১১:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫