অস্ট্রেলিয়া নেওয়ার প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ : থানায় অভিযোগ
- আপডেট: ০৫:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ২০৪

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ২ জনের কাছ থেকে ৩২ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় ঝিকরগাছা থানায় ৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আক্তারুল ইসলাম এর পুত্র আলফাজ মিঠুন (২১), এবং ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের কুন্দিপুর গ্রামের নুর ইসলাম এর পুত্র তরিকুল ইসলাম (৩৪)।
অভিযুক্ত ৩ জন হলেন ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের নন্দী ডুমুরিয়া গ্রামের লুৎফর রহমানের ২ পুত্র সোহাগ হোসেন (৪২) ও সাগর হোসেন (৩৫) এবং মোকছেদ দফাদার এর পুত্র লুৎফর রহমান।
অভিযোগকারী তরিকুল ইসলাম বলেন, সোহাগ আমাদেরকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে ১ বছর আগে নগদ ৩২ লক্ষ টাকা নিয়েও বিদেশে পাঠাতে পারেনি। টাকা ফেরত চাইলেও আজ কাল বলে ঘোরাচ্ছে। তারা ব্যাংকের চেক দিয়েছে কিন্তু সেই একাউন্টে টাকা নেই। এবছরের গত ১৪ জুলাই তাদের বাড়িতে টাকার জন্য গেলে বিবাদীগন টাকা দিবে না মর্মে জানায় এবং নানা ধরনের ভয়ভীতি সহ হুমকি প্রদান করে তাড়িয়ে দেয়। উপায়ান্তর না পেয়ে আমরা ঝিকরগাছা থানায় তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি।
মুল অভিযুক্ত সোহাগ হোসেন এর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, অভিযোগ এর ভিত্তিতে তদন্ত পূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



















