গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- আপডেট: ০৪:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২০০

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) সকাল থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চ ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আ. লীগের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ঘিরে ধরে এবং হামলার চেষ্টা করে। এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি তারা আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য। বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।













