০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়ি বহরে হামলা, ভাঙচুর

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ২৬৪

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।

হামলার শিকার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, ‘‘জাতীয় নাগরিক পার্টি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা গান্ধিয়াশুর এলাকায় টহলকালে ইউএনও’র গাড়িবহরে হামলা ও ভাঙচুর করে।’’

এর আগে এদিন সকালে সদর উপজেলার উলপুর ইউনিয়নের খাটিয়াগড় এলাকায় পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়ি বহরে হামলা, ভাঙচুর

আপডেট: ০১:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫