১৬ জুলাই ‘রাষ্ট্রীয় শোক’ ঘোষণা করে প্রজ্ঞাপন
- আপডেট: ১১:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২২৫

ঢাকা অফিস : গত বছরের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই (বুধবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এমন তথ্য প্রকাশ পায়।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
শহীদদের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।




























