১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ইয়াবার বিকল্প ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিদেশী মদ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ২২৩

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে আবারও চোরাচালান ও মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৩ জুলাই) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিদেশী মদ, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, শাড়ি ও জিরা সহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য দুই লাখ তিরাশি হাজার পঞ্চাশ টাকা (২,৮৩,০৫০/-) বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম দমন করার লক্ষ্যে বিজিবি ধারাবাহিকভাবে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার সারাদিন সফল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ দ্রুত কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হবে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।

সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ইয়াবার বিকল্প ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিদেশী মদ আটক

আপডেট: ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫