বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
- আপডেট: ১১:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ জব্দ করে।
জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৭৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত বিদেশি মদ মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















