শিরোনাম:
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ১০৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৫৫মিনিটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।বাংলাদেশের ভ্রমণ
এদিকে বিএনপির নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা ভয়ে আশপাশে ছোটাছুটি শুরু করেন।




























