০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পিজিআরের সুবর্ণ জয়ন্তী উদযাপন: রাষ্ট্রপতির উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ৮৭

নিজস্ব প্রতিবেদক: গৌরব, ঐতিহ্য আর আনুগত্যের প্রতীক প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) আজ পূর্ণ করল ৫০ বছর। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার (০৭ জুলাই-২০২৫) সকালে রেজিমেন্ট সদর দপ্তরে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিতে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। সেই ঐতিহাসিক দিনের ৫০ বছর পূর্তিতে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি) এবং পিজিআর কমান্ডার।

রাষ্ট্রপতি প্রথমেই পরিদর্শন করেন পিজিআরের কোয়ার্টার গার্ড। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং রেজিমেন্টের কর্মকর্তা ও জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এরপর শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর সদস্যদের উদ্দেশে দরবারে বক্তব্য দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, “পিজিআর-এর সুবর্ণ জয়ন্তীতে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। এই রেজিমেন্ট জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

“আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের বীর শহীদদের। একইসঙ্গে পিজিআরের পাঁচ জন শহীদ ও অন্যান্য প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

তিনি পিজিআর সদস্যদের উদ্দেশে বলেন, “আপনাদের দায়িত্ব পালন হবে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আনুগত্যের মাধ্যমে। নেতৃত্বের প্রতি আস্থা রেখে এই ঐতিহ্যবাহী বাহিনীকে আরও সুসংগঠিত ও সক্ষম করে তুলুন।”

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান (ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি) এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান (বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি) উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিজিএস, পিএসও এএফডি, কিউএমজি, রাষ্ট্রপতির সচিব, প্রতিরক্ষা সচিব, সামরিক সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

পিজিআরের সুবর্ণ জয়ন্তী উদযাপন: রাষ্ট্রপতির উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন

আপডেট: ০৮:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫