০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ৯৯

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা (৮৩) মারা গেছেন। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে শামসুল হুদা স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শামসুল হুদা ২০০৮ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন।

আজ শনিবার সকাল ৯টার দিকে মারা যান সাবেক সিইসি শামসুল হুদা ।

Please Share This Post in Your Social Media

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন

আপডেট: ০৩:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫