শিরোনাম:
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:৩৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ৯৭

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পরিচালিত অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর কমান্ডারসহ দুইজন সদস্য নিহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (জুলাই ০৩) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।
























