শিরোনাম:
প্রধান উপদেষ্টাকে জন্মদিনে তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ১২৮

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫ তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা অফিসে ফুলেল শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এসময়ে প্রধান উপদেষ্টা সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম ফুলের তোড়া ও কেক গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানিয়েছেন শায়রুল।




























