১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

আজ প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১০১

নিজস্ব প্রতিবেদক : আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিন। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে ড. ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীরা।

ড. ইউনূস শুধুমাত্র নোবেলজয়ী নন, তিনি সেই গুটিকয়েক ব্যক্তির একজন, যিনি একসাথে তিনটি সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি—নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের কিংস অ্যাওয়ার্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে বহু সম্মাননা পান।

দেড় দশক ধরে তার জন্মদিনকে বৈশ্বিকভাবে পালন করা হয় সামাজিক ব্যবসা দিবস হিসেবে।

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হন ড. মুহাম্মদ ইউনূস।

দেশে সরকারপ্রধানদের জন্মদিন সরকারি-বেসরকারি ও রাজনৈতিকভাবে ঘটা করে উদযাপন করা হয়েছে আগে। কিন্তু প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জন্মদিন উপলক্ষে দেশে সরকারি কোনো কর্মসূচির কথা জানা যায়নি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারি পর্যায়ে প্রধান উপদেষ্টার জন্মদিন উদযাপন করা হবে না।

গতকাল শুক্রবার ঢাকার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনের ‘সোশ্যাল বিজনেস ডে’ শুরু হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও প্রধান উপদেষ্টার জন্মদিন উদযাপন সংক্রান্ত কোনো আয়োজন ছিল না।

অর্থনীতিবিদ ড. ইউনূসের দারিদ্র্য দূরীকরণে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ব্যাংকিং তাকে দুনিয়াজুড়ে খ্যাতি দিয়েছে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও নোবেল জয়ী। ক্ষুদ্র ধারণা এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র মানুষকে সেবা দিচ্ছে। তার সামাজিক ব্যবসা ধারণা, ‘তিন শূন্য’ (শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য ও শূন্য কার্বন নিঃসরণ) থিউরি বিশ্বব্যাপী আদৃত। এই বিরলপ্রজ মানুষটির জন্মদিন বৈশ্বিকভাবে পালন করা হয় সামাজিক ব্যবসা দিবস হিসেবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ছাত্রনেতাদের অনুরোধে ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন অধ্যাপক ড. ইউনূস। ভেঙে পড়া আইনশৃঙ্খলা, বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের কাজ করছে তার সরকার।

Please Share This Post in Your Social Media

আজ প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিন

আপডেট: ১১:৪৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫