গোপালগঞ্জ আ.লীগের নেতা ঢাকায় গ্রেপ্তার
- আপডেট: ০৭:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১৮৪

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
আজ শুক্রবার (২৭ জুন) তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
এর আগে গত রাতে চীন থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, কামরুজ্জামান ভূঁইয়া লুটুল চীন থেকে ঢাকায় ফেরার পরই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে নিয়মিত প্রক্রিয়ায় তাকে গোপালগঞ্জে আনা হয়।
আজ দুপুরে শওকত আলী দিদার হত্যা মামলায় লুটুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।




























