১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির, প্রতীক চাইল শাপলা-কলম-মোবাইল ফোন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১১৬

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক চেয়েছে শাপলা, কলম ও মোবাইল ফোন।

রবিবার বিকালে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে আবেদন জমা দেয়। তার সঙ্গে ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী প্রমুখ।

রাজনৈতিক দল হিসেবে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেওয়া উপলক্ষে এনসিপির বহু নেতাকর্মী নির্বাচন ভবনের সামনে উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচন সামনে রেখে ইসিতে রাজনৈতিক দল নিবন্ধনের মেষ দিন ছিল আজ।

এনসিপি জানায়, দলটির সাংগঠনিক কার্যক্রম গত ১ জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে শুরু হয়। এরপর জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।

বুধবার (১৮ জুন) পর্যন্ত এনসিপি দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে। এসব কমিটির ভিত্তিতেই পরবর্তীতে জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

ইসিতে নিবন্ধনের জন্য কোনো দলের কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা, অনূর্ধ্ব এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় জেলা অফিস এবং অন্যূন ১০০টি উপজেলা বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন থানায় অফিস (যার প্রতিটিতে সদস্য হিসেবে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত হতে হবে) থাকার শর্ত পূরণ করতে হয়। পাশাপাশি দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয় আবেদনপত্রে।

Please Share This Post in Your Social Media

ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির, প্রতীক চাইল শাপলা-কলম-মোবাইল ফোন

আপডেট: ০৭:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫