শিরোনাম:
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ১৫৭

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে তিনি স্বাভাবিক অবসরে যান।




























