০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আজম আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ১১০

নিজস্ব প্রতিবেদক : ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলার আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১১ টার সময় তাকে আটক করা হয়।

তার পাসর্পোট নম্বর-B00073948), পিতাঃ মৃতঃ মইনদ্দিন গ্রামঃ বিনাপানি গার্স স্কুল রোড পোস্টঃ গোপালগঞ্জ সদর থানাঃ+জেলাঃ গোপালগঞ্জ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন সূত্রে খবর আসে, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়।পরবর্তীতে সকাল ১১ টার দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।

তার নামে একাধিক মামলা রয়েছে। (মামলা নম্বর-৫২, তারিখ ২০/০৯/২০২৪ যাত্রাবাড়ী থানা, মামলার ধারা-৩০২/১১৪/১০৯ পেনাল কোড ১৮৬০ এজাহার নামীয় আসামী, গোপালগঞ্জ সদর থানা মামলা নম্বর-২৪ তারিখ- ১৭/০৯/২০২৪ ধারা- ১৪৭/১৪৮/ ১৪৯/ ৩৩১/ ৩০২/ ১০৯/১০৪।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন ইমিগ্রেশনে আটক আসামী আমাদের কাছে হস্তান্তর এর পর যেহেতু গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

Please Share This Post in Your Social Media

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আজম আটক

আপডেট: ১২:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫