০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

শার্শায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতা হত্যা মামলার দুই আসামী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / ২৪০

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির সোহেল(৩১) ও রিপন হোসেন (৩০) নামে দুই এজাহার নামীয় আসামীকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক আহসান কবির ওরফে সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানার ডুপপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার ঈদের দিন রাতে ডুপপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হলে থানায় মামলা দায়ের হয়। পরে হত্যাকারীদের আটককের জন্য পুলিশ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত আসামী আহসান কবিরকে যশোর কোতোয়ালি থেকে ও রিপন হোসেনকে বেনাপোল এলাকা থেকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতা হত্যা মামলার দুই আসামী আটক

আপডেট: ০১:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫