০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জেবুন্নেসা এখন কারাগারে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ১৪৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে জেবুন্নেছা আফরোজকে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক হাবিবুর রহমান এই আদেশ দেন।

এর আগে আসামি পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

ওসি মিজান বলেন, জেবুন্নেছাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার পদস্থগিত হওয়া যুগ্ম সদস্য মারজুক আব্দুল্লাহের একটি বিস্ফোরক মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে শোন অ্যারেস্টের আবেদন করা হয়েছিল। আদালত মামলাটি যাচাই শেষে দৃশ্যমান গ্রেপ্তারের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

জেবুন্নেসা এখন কারাগারে

আপডেট: ০৯:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫