শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ
- আপডেট: ০৫:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩১ জুলাই-২০২৬) রাত আনুমানিক ২টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব নেশাজাতীয় সিরাপ জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানি পণ্য ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















