শিরোনাম:
বিএনপির জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হতে পারে
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের কাজ এখন শেষ পর্যায়ে। থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের পুনর্গঠন কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে।
দলের লক্ষ্য, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিএনপির জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণ, ত্যাগী, মাঠপর্যায়ে সক্রিয় এবং নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করা হচ্ছে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও গ্রহণযোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে দলের শীর্ষ নেতৃত্ব যে কোনো সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।এখন সবার দৃষ্টি— ঢাকা মহানগর বিএনপির নতুন নেতৃত্বের দিকে।



























