সাতক্ষীরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমানের বিশেষ সভা
- আপডেট: ০১:২৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান তাঁর কর্মপরিকল্পনার অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় অংশ নিয়েছেন।
সোমবার (২৭ জুলাই ২০২৬) সাতক্ষীরা জেলা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভায় গুরুত্বপূর্ণ মামলা ও অন্যান্য মামলার তথ্য-উপাত্তভিত্তিক পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি মোস্তাফিজুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিঠুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শাহিনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল বায়েজিদ ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং সাতক্ষীরা জেলার সব থানার অফিসার ইনচার্জরা।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, মামলা তদন্তের অগ্রগতি এবং পুলিশের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।





















