০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ- ‘দেশের সবচেয়ে বড় সংকট কর্মসংস্থান’

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • /

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভার বক্তব্যে দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো তরুণ/যুবকদের কর্মসংস্থান।

রাষ্ট্র যদি এটা গুরুত্ব সহকারে অনুধাবন করতে পারে তবে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। কিন্তু, যারা জুলাই চেতনা ধারণ করে না তাদের দারা কখনোই তরুন প্রজন্মের সেই সপ্ন বস্তবয়ান হবে না।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলা পরিষদ গেটে অনুষ্ঠিত পথসভায় তিনি দেশের কর্মসংস্থান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে বক্তব্য দেন।

এসময় বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অন্যতম বড় সংকট হলো কর্মসংস্থান। তিনি দাবি করেন, বিএনপি সরকার নির্বাচনের আগে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের কোন আশা জাগাতে পারেনি । বরং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ভোটের পর নির্বাচনের ফলাফল চুরি করেছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে জবাবদিহি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা জরুরি। তিনি এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি জবাবদিহিমূলক, গণমুখী ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা ইয়াহিয়া জিসান।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ- ‘দেশের সবচেয়ে বড় সংকট কর্মসংস্থান’

আপডেট: ০৮:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬