০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

যশোরে বিজিবির অভিযানে ৬৮০ গ্রাম স্বর্ণের বারসহ নারায়নগঞ্জের পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার মালামালসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তার কাছ থেকে ৬৮০ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার, একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

রোববার (২৬ জুলাই-২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর কোতোয়ালী থানার যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

আটক ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ সদর থানার ইসলামিয়া বাজার গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে সুমন মণ্ডল (৪০)।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। এছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ২৫ হাজার টাকা, হাতঘড়ির মূল্য ৫০০ টাকা এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকাসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “স্বর্ণ চোরাচালান এ এলাকায় একটি ব্যাধির আকার ধারণ করেছে। অনেকেই এটিকে পেশা হিসেবে গ্রহণ করছে। তবে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। স্বর্ণসহ পাচারকারী আটকের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবির অভিযানে ৬৮০ গ্রাম স্বর্ণের বারসহ নারায়নগঞ্জের পাচারকারী আটক

আপডেট: ০৫:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬