১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই-২০২৬) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ পরিসংখ্যান, অপরাধ প্রতিরোধে গৃহীত কার্যক্রম, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলার সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা, সিআইডি ও পিবিআই যশোরের কর্মকর্তারা, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ১১:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬